ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কনসার্টে চবি ছাত্রলীগের হাতাহাতি

  • আপডেট সময়: ১২:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি টেলিকম প্রতিষ্ঠানের কনসার্টে শাখা ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে প্রতিপক্ষ সন্দেহে ছাত্রলীগের হামলায় এক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। কনসার্টে অংশ নিতে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি নিয়ে মারধরের সূত্রপাত। ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা জড়িত ছিল বলে জানা যায়।

আহতদের মধ্যে একজন হন বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিরাপত্তার স্বার্থে তিনি নিজের নাম প্রকাশ করতে রাজি হননি।অন্যজন সিক্সটি নাইন গ্রুপের কর্মী ও হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ভাস্কর চক্রবর্তী। তাদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের হাত, পা ও মাথায় আঘাত রয়েছে বলে জানিয়েছেন চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক সুশান্ত মহাজন।

ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে স্কিটো কার্নিভালে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী সিএফসি গ্রুপের কর্মী তনয়কে মারধর করেন। এ সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করেন।

পরে শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে ভাস্কর চক্রবর্তীকে মারধর করেন সিএফসির কর্মীরা। এরপর জিরো পয়েন্টে বাংলা বিভাগের ওই শিক্ষার্থীকে সিএফসি গ্রুপের কর্মী সন্দেহে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা মারধর করে। এতে তার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, এত বড় কনসার্টে ছোটখাটো ধাক্কাধাক্কি হয়। আমরা প্রথমেই সেটার মীমাংসা করি। পরে যদি আবার কিছু ঘটে থাকে সেটা তদন্ত সাপেক্ষে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কনসার্টে চবি ছাত্রলীগের হাতাহাতি

আপডেট সময়: ১২:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯