ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের মাতাকে কারামুক্ত না করা পর্যন্ত ক্ষান্ত হব না: মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০২:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ১৫৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে দেশে স্বৈরশাসন চালাচ্ছে। কাউকে কথা বলার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশে এখন কোন গনতন্ত্র নেই। জোর করে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে।

তিনি বলেন, ভাসানীর মৃত্যুবার্ষিকীর এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি- যে পর্যন্ত গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে না পারি ততদিন ক্ষান্ত হব না।

আজ সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩ তম ওফাত বার্ষিকীতে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলে তিনি।

এসময় তিনি আরো বলেন, মাওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীতি করেন নাই। আজ দেশে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামছুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্রমিক দলের কেন্দ্রী সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

গণতন্ত্রের মাতাকে কারামুক্ত না করা পর্যন্ত ক্ষান্ত হব না: মির্জা ফখরুল

আপডেট সময়: ০২:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯