ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ৫ জানুয়ারি

  • আপডেট সময়: ০৬:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
  • ২৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাৎ করার দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ জানুয়ারি ধার্য করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

ক্ষমতার অপব্যবহার করে ফারমার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগের মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ (সোমবার) ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এদিন প্রতিবেদন দাখিল করেনি। গত ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় অপর আসামিরা হলো- ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা প্রতারণামূলকভাবে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ৪ কোটি টাকা তুলে নেন।

এর আগে গত ২০১৮ সালের ৪ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা লেনদনের ঘটনায় জালিয়াতির প্রমাণের কথা জানিয়েছিলেন দুদকের চেয়ারম্যান মো. ইকবাল মাহমুদ। এ অভিযোগ অনুসন্ধানকালে একই বছরের ৬ মে থেকে ২৬ সেপ্টেম্বর মোট আটজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ৫ জানুয়ারি

আপডেট সময়: ০৬:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯