ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময়: ০৬:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:‘মুসলমানরা কীভাবে গরু খাওয়া শিখলো’ এ শিরোনামে একটি জাতীয় দৈনিকে কলাম লেখায় গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অপর দুই আসামি হলেন- ওই পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলা করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর। বাদী পক্ষে আইনজীবী ছিলেন শুভ্রত বিশ্বাস শুভ্র ও সুমন কুমার।

আসামিপক্ষের আইনজীবী শুভ্রত বিশ্বাস শুভ্র বলেন, হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পত্রিকায় কলাম লেখার জন্য গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ অক্টোবর ওই পত্রিকায় ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ এ শিরোনামে কলাম প্রকাশিত হয়। এ কলাম লিখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

অভিযোগে বলা হয়, ‘অভিযুক্তরা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের আড়াই কোটি সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্বের একশ’ কোটির বেশি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে এমন কলাম প্রকাশ করেন। প্রকাশিত কলামে উল্লেখ করা রয়েছে, প্রাচীন ভারতে গো-হত্যা ছিল। প্রাচীনকাল থেকে ভারতে গো-হত্যা ও গো-মাংস আহারের ব্যাপক প্রচলন ছিল উচ্চ ও নিম্নবর্ণের হিন্দুদের বাড়িতে, সব ধর্মীয় অনুষ্ঠানে, ব্রাহ্মণ তুষ্টিতে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জাফরুল্লাহ, নঈম নিজাম ও পীর হাবিবের বিরুদ্ধে মামলা

আপডেট সময়: ০৬:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯