ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ কর্মীর লাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন জাবি ছাত্রী

  • আপডেট সময়: ০৯:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
  • ১৪০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার পর এক ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ছাত্রীর নাম মারিয়াম রশিদ ছন্দা। হামলার পর যন্ত্রণায় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত অন্তত ২৫ শিক্ষার্থীর একজন মারিয়াম ছন্দা। একটি ভিডিওতে হামলার পর তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। এ সময় অন্যরা তাকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার চেষ্টা করছেন।

হামলার সময় ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থী জানান, ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদের ওপর ছাত্রলীগের হামলা থেকে বাঁচাতে এগিয়ে যান মারিয়াম রশিদ ছন্দা। এ সময় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের এক কর্মী মারিয়ামের পেটে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

জানা গেছে, হামলার পর ছন্দাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তরের এই ছাত্রী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ছাত্রলীগ কর্মীর লাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন জাবি ছাত্রী

আপডেট সময়: ০৯:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯