ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ‘অবরুদ্ধ’ আলাল!

  • আপডেট সময়: ১১:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কিশোরগঞ্জ জেলার ভৈরবে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জের ভৈরবে দলীয় কার্যালয়ে একটি কর্মীসভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম যোগদান করতে গেলে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে।’

এর আগে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার ছোটবোন ইন্তেকাল করলে জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমসহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সিনিয়র নেতাদের নিয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মরহুমের বাড়িতে যান স্বজনদের সমবেদনা জানাতে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কিশোরগঞ্জে ‘অবরুদ্ধ’ আলাল!

আপডেট সময়: ১১:১৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯