ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

  • আপডেট সময়: ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ১৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, ২০১৭ সাল থেকে এই কমিটির গর্বিত একজন সদস্য ছিলেন সাকিব। তবে ধারণা করা হচ্ছে, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপনের অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞার কারণে তাঁর এই সিদ্ধান্ত। দোষ স্বীকার করায় অবশ্য পরের এক বছরের শাস্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট।

সাকিবের পদত্যাগের খবর জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এমসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিশ্চিত করছে, এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সাথে সাকিব সংশ্লিষ্টতা ছিন্ন করে পদত্যাগ করেছেন।’

এ ব্যাপারে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ইংলিশ কিংবদন্তী মাইক গেটিং বলেন, ‘সাকিবকে কমিটি থেকে হারিয়ে আমরা ব্যথিত। গত কয়েক বছরে সে এখানে অনেক অবদান রেখেছে। ক্রিকেটীয় চেতনার অভিভাবক হিসেবে আমরা তার পদত্যাগকে সমর্থন করি এবং বিশ্বাস করি- সে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে।’

উল্লেখ্য, ১৭৮৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্বের আইকনিক ব্যক্তিদের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

আপডেট সময়: ১১:২৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯