ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময়: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নড়াইল অফিস:নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো-২য় পর্যায়)-এর আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) দি পাটনা একাডেমি, নড়াগাতী প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালিয়া, নড়াইলের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। তিনি কিশোরদের নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা, শিক্ষার গুরুত্ব, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান সুমন রানা এবং জয়ন্ত কুমার দাশ। বক্তারা কিশোরদের সুশিক্ষা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন কুমার চন্দ্র। তিনি বলেন, ইরেসপো-২ প্রকল্পের মাধ্যমে শুধু দরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়নই নয়, তাদের পরিবারের কিশোর-কিশোরীদের সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোররা বিভিন্ন সামাজিক সমস্যা, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং আত্মউন্নয়ন বিষয়ে ধারণা লাভ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিআরডিবির কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কালিয়া, নড়াইলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

মোরেলগঞ্জে ক্লিনিক সিলগালার পর এবার স্বাস্থ্য কর্মকর্তা বরখাস্ত

নড়াগাতীতে ইরেসপো-২ প্রকল্পের আওতায় কিশোরদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬