ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল পাঁচজনের

  • আপডেট সময়: ০২:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • ১৮১ জন দেখেছে
Spread the love

লোক সমাচার (সাতক্ষীরা)সংবাদদাতা : সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের তিনজনসহ পাঁচজনের। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জেলার কালিগঞ্জের গড়ইমহল ও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮) ও বিজয়নগর গ্রামের মৃত হাতিম আলীর ছেলে মুনছুর আলী গাজী এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ ছাড়াও একই সময়ে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মৃত হাতিম আলীর ছেলে মুনছুর আলী গাজী বাড়ির পাশে একটি বিলে জমির আইল কাটছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তা ছাড়াও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন ঘের কর্মচারী জুয়েল সরদার।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব হাসান ও আশাশুনি থানার ওসি আব্দুস সালাম পৃথক এসব ঘটনা নিশ্চিত করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

সাতক্ষীরায় বজ্রপাতে প্রাণ গেল পাঁচজনের

আপডেট সময়: ০২:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯