ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা

  • আপডেট সময়: ১০:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসার ৭২ ঘণ্টা পার হলেও সরকার পক্ষ বা বিরোধী দল থেকে কোনো আশ্বাস না পেয়ে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের অনুরোধে অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা।

শনিবার (১০ এপ্রিল) বেলা তিনটার দিকে শহিদ ফারহান ফাইয়াজের পিতা, শহিদ সাইদুল ইসলামের পিতা, শহিদ জাবেরের পিতা ও শহিদ সৈকতের পিতা এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা গণভোট বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দিয়ে ডাবের পানি খাইয়ে তাদের অনশন ভাঙান। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এর আগে গত বুধবার বেলা সাড়ে তিনটায় জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের সাকিবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা

আপডেট সময়: ১০:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬