লোকসমাচার,চৌগাছা প্রতিনিধি:চৌগাছার গুয়াতলী গ্রামের রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে থানায় নেওয়া এবং পরে তাঁর পরিবারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ করেছেন তাঁর ছেলে।
অভিযোগ অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে রবিউলকে আওয়ামী লীগ নেতা/কর্মী পরিচয়ে নাশকতার মামলায় চালান দেওয়া হয়।
তবে চৌগাছা থানার ওসি অভিযোগ অস্বীকার করে বলেছেন, রবিউল আওয়ামী লীগের কমিটির সদস্য এবং তাঁকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে।
























