ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের

  • আপডেট সময়: ০৮:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ১৪২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি ও আওয়ামী লীগের পর এবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে রাজধনীতে এক সমাবেশ থেকে দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জানান, চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে।

এ ছাড়া একই দাবিতে আগামী ২৭ অক্টোবর সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি।

চরমোনাই পীর বলেন, দেশের পট পরিবর্তনের জন্য, ইমান রক্ষা করতে আমরা রাজপথে নেমেছি। কোনো লোক ঘরে থাকতে পারবে না। সবাইকে আন্দোলনে অংশ নিতে হবে।

বর্তমান সরকারের উদ্দেশে দলটির নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, সোজা আঙুলে ঘি না ওঠলে বাংলাদেশের জনগণ আঙুল বাঁকা করবে। আপনি (শেখ হাসিনা) সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই। ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। ইসলামী আন্দোলনকে দেখেছেন, তাদের আন্দোলন দেখেন নাই।

তিনি বলেন, কোনো অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনে হবে না। প্রহসনের নির্বাচন সহ্য করব না।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের

আপডেট সময়: ০৮:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩