ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপার থেকে শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময়: ১১:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালি মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছুসংখ্যক লোক ও একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

তারেক রহমান বলেন, শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি বিবেচনায় ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে।

সরকার প্রধান বলেন, খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করা হবে।

তারেক রহমান বলেন, খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা থেকে শুরু করে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

একসময়ের শিল্পসমৃদ্ধ খুলনা অঞ্চলসহ দীর্ঘদিন অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান সরকার প্রধান।

‘বিভিন্ন শিল্পকারখানা, যন্ত্রপাতি ও যানবাহন ভাঙচুরের ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত শ্রমিকেরা কখনো নিজেদের কর্মসংস্থানের উৎস ধ্বংস করতে পারেন না।’

প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানা দেশের ও শ্রমিকদের সম্পদ। এগুলো ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিক, তাঁদের পরিবার ও সন্তানেরা।

দেশের সাধারণ মানুষ ও শ্রমিকদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

সীমান্তের ওপার থেকে শিল্পখাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

আপডেট সময়: ১১:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬