লোকসমাচার,পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীর তীরে সৌদি অনুদানে বাংলাদেশ সরকারের পরিচালনায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
সোমবার খুলনা-৬(পাইকগাছা -কয়রা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভাসমান হাসপাতালের উদ্বোধন করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ডা. সায়েম, অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা বুলবুল হোসেন, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়ইখালী ইউনিয়ন শাখার আমির মো. কামরুল ইসলাম এবং গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস বাঁশাখালী নদীতে অবস্থান করে এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। স্থানীয়দের প্রত্যাশা, এই ভাসমান হাসপাতালের মাধ্যমে গড়ইখালীসহ আশপাশের এলাকার অসহায় ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















