ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময়: ১০:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড গোলচত্বর ফ্লাইওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)।

আহতরা হলেন, নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে চার যুবক বিশ্বরোড গোলচত্বরে ঘুরতে আসেন। এ সময় তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন এবং অপর দুই যুবক গুরুতর আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময়: ১০:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬