ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ আসন থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান!

  • আপডেট সময়: ০৮:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ফরমগুলো সংগ্রহ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এর আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রথম দিন ১ হাজার ৬৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

৩ আসন থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান!

আপডেট সময়: ০৮:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩