ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

  • আপডেট সময়: ১০:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ১২৭ জন দেখেছে
Spread the love

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর ঢাকার বংশাল ও কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, চট্টগ্রাম হাটহাজারী এলাকা থেকে হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এম শুক্কুর এবং চন্দাগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদসহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ২৫ জনকে গ্রেফতার করা হয়।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময়: ১০:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩