ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২২৭ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস

  • আপডেট সময়: ১০:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সিরিজ জয়ের পর আজ নতুন লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দলের। হোয়্ইট ওয়াশের মিশন। সেই লড়াইয়ে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে কিউইদের মুখোমুখি দল। সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা মোটেও ভালো হয়নি। ২২৭ রানে গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

শুরুতেওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ দ্রুতই ফিরেছেন সাজঘরে। এরপর আফিফ, সোহান ও মোসাদ্দেকের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল। তবে মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ৬৩ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারে নাসুম আহমেদের অনবদ্য ৬৭ রানের লড়াকু ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

নাসুমের ইনিংসটি ছিল অতুলনীয়। প্রথমবারের মতো লিস্ট ‘এ’ ক্রিকেটে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা ইনিংসও। শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের কার্যকরী জুটিতে স্কোর ২০০ পের করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে আদিত্য আশোক ৪৪ রানে ৩টি উইকেট শিকার করে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। ফক্সক্রফট ও লেনক্সও তুলে নিয়েছেন ২টি করে উইকেট।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

২২৭ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস

আপডেট সময়: ১০:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫