ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বছর চলে গেল, আন্দোলন হবে কোন বছর : ওবায়দুল কাদের

  • আপডেট সময়: ০২:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার বিএনপির ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর। জনগণ এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে।’

শনিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সভায় যুক্ত হন। অপর প্রান্তে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম ও বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নতুন বছরে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অধিকতর সুগঠিত ও একটি স্মার্ট দল গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরও মজবুত করা হবে।

বিআরটিএতে দালালের দৌরাত্ম্য দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, কারও কারও দালালদের সঙ্গে যোগসাজশ আছে। তা থেকে বেরিয়ে আসতে হবে। সড়কে তিন চাকার মোটরযান চলাচল বন্ধ করার পাশাপাশি এবং এসব যান তৈরির কারখানাগুলোও বন্ধ করারও নির্দেশ দেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

১২ বছর চলে গেল, আন্দোলন হবে কোন বছর : ওবায়দুল কাদের

আপডেট সময়: ০২:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১