ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০৫ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

  • আপডেট সময়: ১০:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ১৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (৭ জুলাই) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ‘দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার ১৯৭২-এর ৩ (১) অনুচ্ছেদ’ অনুযায়ী, সুপ্রিম কোর্টের ১০৫ জন আইনজীবীকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো। এর আগে নিয়োগ পাওয়া ৫২ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রাখা হয়েছে।

এ নিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১৫৭ জনে। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

১০৫ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ

আপডেট সময়: ১০:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯