ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

  • আপডেট সময়: ০৭:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে চলছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় সমাবেশ। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

জানা গেছে, ইতোমধ্যে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছেছেন। মহাসমাবেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।

সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় ও সবকটি প্রবেশ পথে নেতাকর্মীদের চাপ লক্ষ্য করা গেছে।

এ ছাড়া সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে ঘিরে শাহবাগ, মতিঝিল, নীলক্ষেত, যাত্রাবাড়ী, কলাবাগান, ফার্মগেট, মোহাম্মদপুর থেকে মিছিল আসছে। দোয়েল চত্বর, টিএসএসি, শাহবাগ, রমনা সংলগ্ন গেট দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে বাস-ট্রাকে চেপে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছে সমাবেশে।

হেফাজতের চার দফা দাবি

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।

২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।

৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

আপডেট সময়: ০৭:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫