ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপডেট সময়: ০৯:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৭৯ জন দেখেছে
Spread the love

ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনি রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন। এ মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বুধবার (১২ নভেম্বর) আদালত এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতরি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। এতে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। গত ২১ জুন তাদের মিমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় এক বাসায় ডাকা হয়। ওইদিন বাদী তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাত ১০-১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে বাদীর বর্তমান ঠিকানায় হিরো আলমসহ ১০-১২ জন বেআইনিভাবে বাসায় ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। এ সময় বাদীর গলায় থাকা দের ভরি ওজনের স্বর্ণের চেন কৌশলে তারা চুরি করে নেয়।

পরে ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময়: ০৯:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫