ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক ৩

  • আপডেট সময়: ১১:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩২৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় র‍্যাব আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু এবং তার বান্ধবী মারিয়া।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, হামলার দিন ও তার আগে-পরে ফয়সালের সঙ্গে এই তিনজনের ঘনঘন ফোন যোগাযোগ ছিল।

এই নিয়ে র‍্যাবের হাতে মোট চারজন গ্রেপ্তার হলো। এর আগে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রী, বান্ধবীসহ আটক ৩

আপডেট সময়: ১১:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫