ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

  • আপডেট সময়: ০৫:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় চাচা ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আরডিআরএস অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈম উপজেলার বড়খাতা পূর্ব সাড়ডুবি গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে হাতীবান্ধা ক্যামব্রিয়ান স্কুলের নার্সারি শাখার শিক্ষার্থী। অন্যজন ইমরান (২১) উপজেলার একই এলাকার আব্বাস আলী ছেলে। দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা গেছে, বুধবার সকালে নাঈমকে নিয়ে বাবা ফারুক হোসেন ও চাচা ইমরান মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে উপজেলার আরডিআরএস অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ওপর হঠাৎ মোটরসাইকেল নিয়ে পড়ে যান তারা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে আহত হন শিশু নাঈম ও তার চাচা ইমরান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শিশু নাঈমকে মৃত ঘোষণা করেন। এ সময় ইমরানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।

আটক ট্রাকচালক আব্দুর রশিদ (৩৭) উপজেলার ফকিরপাড়া ইউপির দালাল পাড়া এলাকার মৃত আতাউরের ছেলে এবং সহকারী চালক জেলাল হোসেন (২৬) জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার আশরাফ আলীর ছেলে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মিনতিয়াজ কবির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। এ ছাড়া এতে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালক ও সহকারীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

হাতীবান্ধায় সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

আপডেট সময়: ০৫:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২