ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট সময়: ০১:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ১৬১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে (৪৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরতলীর কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত নজরুল ইসলাম সদরের কুচপুকুর গ্রামের মৃত নিছার আলীর ছেলে। সোমবার সকালে তিনি বাজার করে বাড়ি ফেরার পথে কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় পৌছালে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে কাসেমপুর হাজামপাড়ায় এসে মোটরসাইকেল থেকে পড়ে যান নজরুল ইসলাম। সেখানেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রেখেছে।

খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান। সেখান থেকেই তিনি নজরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করেন ওসি।

প্রসঙ্গত, এর আগে তার ভাই সিরাজুল ইসলামকে বোমা মেরে হত্যা করেছিল সন্ত্রাসীরা। বছর দুয়েক আগে তার ভাইপো যুবলীগ নেতা রাসেল কবীরকেও গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময়: ০১:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯