ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার সংস্কার নিয়ে যা বলছে তার অনেক কিছু ৩১ দফায় রয়েছে

  • আপডেট সময়: ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৭১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:তারেক রহমানের চিন্তা থেকে করা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা শহরের একটি বেসরকারি সংস্থার হলরুমে বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে মিডিয়া সংস্কারের কথা রয়েছে। সবার জন্য স্বাস্থ্য-শিক্ষা, বিশেষ করে নির্বাচন কীভাবে হবে, কীভাবে হওয়া উচিত, সেখানে বিশেষ যে সংস্কারের প্রয়োজন, সেই কথাগুলো আমরা সেখানে তুলে ধরেছি। আজকে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নিয়ে যেসব কথা বলছে ও নির্বাচন নিয়ে যে আলোচনা করছে, আমাদের ৩১ দফার সঙ্গে তার অনেক মিল রয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের যে দৃষ্টিভঙ্গি, চিন্তা ও ধারণা তা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি, থার্টির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিলেন। আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবে এই ৩১ দফা পৌঁছাতে পারি, আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের মাটিতে আবার ফ্যাসিবাদ আসতে পারবে না।

কর্মশালায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

সরকার সংস্কার নিয়ে যা বলছে তার অনেক কিছু ৩১ দফায় রয়েছে

আপডেট সময়: ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫