ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের কাছে গণতান্ত্রিক রীতিনীতি আশা করা যায় না: ড. মঈন খান

  • আপডেট সময়: ০৮:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ১৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বর্তমান সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। ২৮শে অক্টোবর বিরোধী দলের ওপর ক্র্যাকডাউনের পর থেকে সরকার যে মিথ্যা মামলা-হামলা ও অন্যায় গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে সবার আগে সরকারকে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের সিদ্ধান্ত পেছানো প্রসঙ্গে ড. আব্দুল মঈন খান এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে পরমতসহিষ্ণুতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। আজকে তিন সপ্তাহের বেশি অতিক্রান্ত হবার পরেও বিএনপি মহাসচিবের বেইল পিটিশনের শুনানি পেছানোর সিদ্ধান্তে সরকার পুনরায় প্রমাণ করেছে যে; এই সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না।

ড. আব্দুল মঈন খান বলেন, এমতাবস্থায় বিরোধীদলকে এই সরকার নিয়ন্ত্রিত নির্বাচনে যোগ দেওয়ার শর্তে নির্বাচনি শিডিউল পিছিয়ে দেবার মুলা ঝুলানোর আহ্বানের ওপরে দেশের মানুষ কীভাবে আস্থা থাকতে পারে, সেটাই আজ দেশবাসীর জিজ্ঞাসা…

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

সরকারের কাছে গণতান্ত্রিক রীতিনীতি আশা করা যায় না: ড. মঈন খান

আপডেট সময়: ০৮:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩