ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • আপডেট সময়: ০২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
  • ১৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ায় ব্যবহৃত গাড়ি থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্বর্ণগুলো পাওয়া যায়।

বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম। বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম শুরুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

শাহ আমানতে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আপডেট সময়: ০২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯