ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট সময়: ১১:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বেনাপোল (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে প্রতিবেশি এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতেই ওই যুবককে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটনাটি ঘটে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে। শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানায় মামলা করে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন।

আটক সম্রাট হোসেন (৩০) যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়াশোনা করে।

মামলার বরাতে ওসি বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় তাদের প্রতিবেশি সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে শার্শা থানায় এজাহার দায়েরের পরপরই ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত সম্রাটকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

শার্শায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট সময়: ১১:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬