ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বাঁওড় দখল নিয়ে সংঘর্ষ,গুলিতে আহত ৬

  • আপডেট সময়: ১১:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার, নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে একটি বাঁওড়ের আধিপত্য ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে অন্তত ছয়জন আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে কন্যাদাহ গ্রামের গাইনপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে শটগানের ছররা গুলির আঘাত রয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বাঁওড়ের আধিপত্য ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার এক পক্ষের লোকজন গাইনপাড়ায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় গুলিবর্ষণ ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলায় শাহ আলম গাইন, শরিফুল ইসলাম বকুল, মিটু গাইন, আব্দুল্লাহ গাইন, শাকিল গাইন ও আকাশ হোসেন আহত হন।

ঘটনার খবর পেয়ে নাভারণ ‘ক’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে চূড়ান্ত সত্য হিসেবে বলা যাচ্ছে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

শার্শায় বাঁওড় দখল নিয়ে সংঘর্ষ,গুলিতে আহত ৬

আপডেট সময়: ১১:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬