ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ, থানায় মামলা

  • আপডেট সময়: ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
  • ১৬২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : লালমনিরহাটে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ভিডিও ধারণ করার অপরাধে ওই গৃহবধূর স্বামী থানায় মামলা করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) গৃহবধূর স্বামীর দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের নামুড়ি গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে জীবন কুমার রায় সুমন (২৫) তার প্রতিবেশী এক গৃহবধূকে প্রায় সময় উক্ত্যাক্ত করেন। বিষয়টি সুমনের পরিবারকে একাধিক বার নিষেধ করলেও তার আচরণের পরিবর্তন হয়নি। গত ১৭ জানুয়ারি ওই গৃহবধূর স্বামী বগুড়ায় আত্মীয়’র বাড়িতে বেড়াতে গেলে মধ্যরাতে জীবন কুমার রায় সুমন কয়েকজন সহযোগিসহ ঘরের বেড়া খুলে গৃহবধূর ঘরে প্রবেশ করে। গৃহবধূ চিৎকার করলে সহযোগীরা তার মুখ চেপে ধরে এবং সুমন গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সহযোগিরা গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে। গৃহবধূ কৌশলে মুখ খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা এলে লম্পট সুমন সহযোগিদের নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী লালমনিরহাট সদর থানায় অভিযুক্ত জীবন কুমার রায় সুমনসহ ৪জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে তদন্ত করে শুক্রবার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কাউকে গ্রেফতার বা ভিডিওটি জব্দ করতে পারেনি পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর স্বামীর এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও ভিডিও ধারণ, থানায় মামলা

আপডেট সময়: ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০