ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাসুল (সা.) রওজা শরিফ জিয়ারতে আগাম অনুমতি নিতে হবে

  • আপডেট সময়: ০৮:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এখন থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না।

শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।

প্রসঙ্গত, সৌদি সরকারের হিসাবে চলতি বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

রাসুল (সা.) রওজা শরিফ জিয়ারতে আগাম অনুমতি নিতে হবে

আপডেট সময়: ০৮:৪২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪