লোকসমাচার,আব্দুল্লাহ্ আল নোমান,(ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানার উদ্যোগে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ হতে ২৩ শে সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে ৩৮ জন অসহায় মানুষদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গেস্ট অব অনার, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর সিনিয়র স্টাফ মোহাম্মদ মিরাজ, বিশেষ অতিথি, হাফেজ মাওলানা মুহাদ্দিস শরিফুল ইসলাম বিন বাবর আলী।
আরো উপস্থিত ছিলেন,রুবেল হক -প্রচার সম্পাদক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, প্রসেনজিৎ দাস মলয় -সভাপতি জয় ভীম ছাত্র যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি,নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সহকারি শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ ।




















