লোকসমাচার ডেস্ক:পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির গণমিছিল শুরু হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদা আলাদাভাবে গণমিছিল শুরু করে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে গণমিছিল শুরু করে। আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্ট বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে আসবে।
অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে আসবে।
গণমিছিলে যোগ দিতে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মী এসেছেন।
নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আহম্মেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।




















