ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৩ দফা দাবিতে বাস ধর্মঘটের আল্টিমেটাম

  • আপডেট সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
  • ১৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : রংপুরে তিন দফা দাবি আদায়ে মোটর মালিক সমিতি বাসসহ সব ধরনের যানবাহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে। রবিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে ধর্মঘটের আল্টিমেটাম দেন রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক এ কে এম আজিজুল ইসলাম রাজু।

সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা মোটর মালিক সমিতির কোষাধ্যক্ষ আখলাক হোসেন সুইট, সহ-সড়ক সম্পাদক মোতালেব হোসেন বাদল, দপ্তর সম্পাদক মোজাহারুল আজম চৌধুরী, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক প্রমুখ।

দাবিগুলোর মধ্যে রয়েছে, আন্তঃজেলা দ্বিতল বাস চলাচল বন্ধ করা, গাড়ির কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি বন্ধ করে নির্দিষ্ট একটি জায়গায় চেকিং এবং পরে টোকেন লাগানোর ব্যবস্থা নেয়া; হাইওয়ে থেকে লেগুনা, পিকআপ ভ্যান, থ্রি হুইলার, ব্যাটারিচালিত অটো, ট্যাক্টর, ট্রলি, ডিজেলচালিত রেজিস্ট্রেশন বিহীন অবৈধ যান চলাচল বন্ধ করা।

রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক এ কে এম আজিজুল ইসলাম রাজু বলেন, বিভিন্ন সময় তাদের দাবি বাস্তবায়নে প্রশাসনকে চাপ দিয়ে আসছেন। আর প্রশাসন শুধু সময়ক্ষেপণ করে আসছে।

তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসনকে সময় বেধে দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে ৫ ফেব্রুয়ারি থেকে জেলার সকল মালিক গাড়ি ধর্মঘট পালন করবেন। পরে বিভাগের ৮ জেলার পরিবহন মালিক শ্রমিকদের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিলেন মেয়ে

রংপুরে ৩ দফা দাবিতে বাস ধর্মঘটের আল্টিমেটাম

আপডেট সময়: ০৯:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০