স্টাফ রিপোটার : জেলা পর্যায়ে বিজয়ফুল প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমী হলরুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক রুহুল আমিন মিঞা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আফরিন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রংপুর জেলার সভাপতি রায়হান উদ্দিন। উপস্থিত ছিলেন প্রশিক্ষক ওহেদুল ইসলাম আকাশ। জেলা পর্যায়ে বিজয়ফুল প্রতিযোগিতায় শাপলা ফুল তৈরী ছাড়াও কবিতা আবৃত্তি, গল্প লেখা, চিত্রাংকন, একক অভিনয়, চলচিত্র নির্মাণ বিষয়ে প্রতিযোগিতা হয়। পুরস্কার হিসেবে প্রাইজবন্ড ও শিশু পত্রিকা, সনদ প্রদান করা হয়।
শিরোনামঃ
রংপুরে বিজয়ফুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ট্যাগ
জনপ্রিয়






















