ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে আদালত চত্বরে ব্যারিস্টার মইনুলের প্রতি ডিম ও জুতা নিক্ষেপ

  • আপডেট সময়: ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
  • ২৬৭ জন দেখেছে
Spread the love

ঢাকা অফিস : রংপুরে আদালত চত্বরে ব্যরিস্টার মইনুলের প্রতি ডিম ও জুতা নিক্ষেপ করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মানহানি মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন শুনানির জন্য রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালাতে নেয়া হলে এ ঘটনা ঘটে। এর আগে মইনুলকে আদালতে হাজির করা হবে এমন খবর পেয়ে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টা থেকে আদালতের সামনে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। শনিবার বিকেলে শুনানি উপলক্ষে ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে।

আদালত সূত্রে জানা গেছে, ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ ঘটনায় রংপুরের মানবাধিকারকর্মী মিলি মায়া বাদী হয়ে গত ২২ অক্টোবর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানি মামলা করেন। মামলাটি আমলে নিয়ে ওইদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা। ফলে ওইদিন রাতেই ঢাকায় গ্রেফতার হন ব্যারিস্টার মইনুল। পরে ২৫ অক্টোবর তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালতে নথি না আসায় শুনানি স্থগিত করে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

রংপুরে আদালত চত্বরে ব্যারিস্টার মইনুলের প্রতি ডিম ও জুতা নিক্ষেপ

আপডেট সময়: ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮