ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার

  • আপডেট সময়: ১০:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৭৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের সাধারণ একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

শুক্রবার ( ২ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন আগামী ৫ মে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেগুলার বিমানে চড়ে দেশে ফিরবেন তিনি।

শামসুদ্দিন দিদার জানান, আগামী ৪মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন-সিলেট-ঢাকার পরিবর্তে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব করে। বিষয়টি বেগম জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন। এর ফলে মানবতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সেমিফাইনালে বাংলাদেশ

যাত্রীদের কষ্ট বিবেচনায় বিমানের প্রস্তাব নাকচ খালেদা জিয়ার

আপডেট সময়: ১০:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫