ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থেকে ভয়ঙ্কর মাদক বুপ্রেনরফিনসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময়: ০৭:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, আজ বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের এক হাজার পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. ফরহাদ হোসেন (৩৪)। তিনি নওগাঁর ধামুইরহাটের আঙ্গরতের মোজাম্মেল হকের ছেলে ও মো. মোহাব্বত আলী (৫৪)। তিনি দিনাজপুরের হাকিমপুর থানার মংলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এসময় তাদের কাছ হতে মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করা হয়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে ছাড়া হচ্ছে। এই বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেওয়া হয়। ব্যবহারকারী ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেওয়ার সঙ্গে সঙ্গে মাদকের প্রতিক্রিয়া তার শরীরে দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ না হয়, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

যাত্রাবাড়ী থেকে ভয়ঙ্কর মাদক বুপ্রেনরফিনসহ গ্রেপ্তার ২

আপডেট সময়: ০৭:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩