লোকসমাচার ডেস্ক:যশোর জেলা স্কুলের পিছনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী দুজন মহিলা কে আটক করেছে।
স্থানিয় সূত্রে জানাযায়,শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আক্তার হোসেনের মেয়ে মোছাঃ তৃষা আক্তার প্রিয়া ও রেলগেট কলাবাগান এলাকার মজিবর সরদারের মেয়ে বিজলী আক্তার কথা দীর্ঘদিন যাবত এলাকায় এবং পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় মাদক বিশেষ করে ইয়াবা বেচাকেনা করে,তাছাড়া ইয়াবা সেবন করে আর প্রেমের ফাঁদে ফেলে অনেক পুরুষ মানুষের নিঃস্ব করে দেয়।
নাম প্রকাশে অনীহা একজন প্রতিনিধিকে জানান কোতোয়ালি থানার এস আই জয়বালা গত রবিবার ভোর রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা স্কুলের পিছনে একটি পাঁচ তলা ফ্লাট থেকে উল্লেখিত দুজন মহিলাকে ২৬০ পিচ ইয়াবা সহ আটক করেন। এ বিষয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলী জিন্নাহ মুঠোফোনে স্থানীয় সূত্রের তথ্য দেওয়া ২৬০ পিচ ইয়াবা উদ্ধার এবং মাত্র ৮০ পিচ ইয়াবা দিয়ে চালান দেওয়ার রহস্য এস আই জয়বালার নিকট জানতে চাইলে তিনি জানান যে কয় পিচ ইয়াবা সহ তাদের আটক করেছি সে গুলো দিয়ে তাদের চালান দিয়েছি বিশ্বাস না হলে তাদের কাছে জানতে পারেন।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, রোববার ৯ জুলাই সকাল ৬ টার সময় থানার এক এসআইসহ একদল পুলিশ শহরের শাহ আব্দুল করিম রোডস্থ সাইফুদ্দীন এর খড়কীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তৃষা আক্তার প্রিয়াকে ৫০পিস ইয়াবা ও বিজলী আক্তারকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে । মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।






















