ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আলোচিত বিপুল মুহরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

  • আপডেট সময়: ১০:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৬০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিনিধি:বিপুল মুহরি নামে এক বিতর্কিত চাঁদাবাজ দখল বাজি ও মাদক কারবারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, আলোচিত বিপুল হোসেন ওরফে বিপুল মহুরির বিরুদ্ধে, এবার প্রকাশ্যে এসেছে ইয়াবা সেবনের ভিডিও। অভিযোগ রয়েছে, উপজেলার আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বিপুল মহুরি।যা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

স্থানীয়রা জানান, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। কয়েকদিন আগে সাবেক মেম্বার ডালিমের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, কদমতলা মোড়ের একটি বিরোধপূর্ণ জমি দখলের মধ্যেও তার নাম রয়েছে।

এলাকাবাসীর একাংশ ও স্থানীয় রাজনৈতিক মহল বলছে, বিপুল মুহরি এখন বিএনপির জন্য “বিষফোঁড়া” হয়ে দাঁড়িয়েছেন। তার কর্মকাণ্ডে দলটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তার মতো ব্যক্তির কারণে দলের নীতিনির্ধারকদের অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এ বিষয়ে বিপুল মুহরির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ওই ভিডিও এআই দিয়ে তৈরি। তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করেন তিনি।

অন্যদিকে, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন,বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

যশোরে আলোচিত বিপুল মুহরির ইয়াবা সেবনের ভিডিও ফাঁস

আপডেট সময়: ১০:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬