ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অভিনেতা সমু চৌধুরীর উপর হামলা

  • আপডেট সময়: ০৯:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিবেদক:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে যশোর শহরের নলডাঙ্গা রোডে অভিনেতার নিজ বাড়ির সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

জানা গেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।

ভুক্তভোগী অভিনেতা সমু চৌধুরী জানান, তার বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই দুই ব্যক্তি চড়াও হয়ে লাঠি দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, দুপুর ১২টা ৪০ মিনিটে মাথায় কাটা জখম নিয়ে সমু চৌধুরী হাসপাতালে আসেন। তার ক্ষতে কয়েকটি সেলাই দেয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে গেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হচ্ছে। জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। পুলিশ অভিযানে রয়েছে, শিগগিরই তাদের গ্রেফতার করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

যশোরে অভিনেতা সমু চৌধুরীর উপর হামলা

আপডেট সময়: ০৯:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬