ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

  • আপডেট সময়: ০৮:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
  • ১২৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক : যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আলিম মোড়লের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও তাদের ছেলে আল আমিন (২০)। আল আমিন এবার মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকালে ওই গ্রামের পশ্চিম বিলে সেচ কাজে ব্যবহৃত মটর মেরামত ও সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় আল আমিন। জ্যোৎস্না বেগম ছেলে বাড়ি আসতে দেরি করায় তাকে ডাকতে গিয়ে দেখতে পান আল আমিন মটরের পাশে পড়ে রয়েছে। ছেলের গায়ে হাত দিয়ে ডেকে তুলতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিকাল ৫ টায় এ খবর লেখার সময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মকছেদুল মোমিন জানান, এ বিষয়ে তাদেরকে কেউ খবর দেয়নি।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রী

যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু

আপডেট সময়: ০৮:১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০