ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ পার্শে পোনাসহ ট্রলার জব্দ

  • আপডেট সময়: ০২:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ পার্শে (ফাইস্যা) মাছের পোনাসহ ৩ জেলে ও একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ভ্রাম্যমান আদালত আটক ৩ জেলেকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও মাছগুলো নদীতে অবমুক্ত করেছেন।

মঙ্গলবার বেলা ৮টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম ট্রলারটি আটক করে। সুন্দরবনের ভোলানদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে ট্রলারটি আটক হয়।

কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম এ অভিযানে নেতৃত্ব দেন। পরে আটক জেলেদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। কোর্টে দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, আশাশুনি উপজেলার গফ্ফার সরদার (৪০), নয়ন সরদার (২৫) ও শফিকুল সরদার (২৮)।

সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

বাগেরহাট মোরেলগঞ্জে ১ কোটি ২০ লাখ পার্শে পোনাসহ ট্রলার জব্দ

আপডেট সময়: ০২:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০