লোকসমাচার ডেস্ক:মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদেরকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ আগস্ট) রাতে সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সাতজন চিকিৎসকসহ প্রশ্নফাঁসকারী চক্রের মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এ বিষয়ে রোববার (১৩ আগস্ট) দুপুরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মালিবাগে অবস্থিত সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানান সিআইডির মুখপাত্র।

























