ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

  • আপডেট সময়: ১২:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৩১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই বার্তায় বলা হয়, মির্জা আব্বাসকে ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

আপডেট সময়: ১২:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬