ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্চের সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন’

  • আপডেট সময়: ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ১১০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই সরকার অনির্বাচিত। তারা মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে জিয়াউর রহমানের খেতাব বাতিলের নাটক করছে। মার্চে রাজশাহীতে যে বিভাগীয় সমাবেশ হবে, সেখান থেকে সরকার পতনের আন্দোলন শুরুর ডাক দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কখনও মুছে ফেলা যাবে না। আল জাজিরার প্রতিবেদন ধামাচাপা দিতেই জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিতে চায় সরকার। চলতি বছরেই আওয়ামী লীগ সরকারের পতনের সময়। তবে সরকারের পতন তরান্বিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ নেতাকর্মী এবং পাবনায় ৪৭ নেতাকর্মীর সাজার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপি।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নোয়াখালীতে অস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

‘মার্চের সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন’

আপডেট সময়: ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১