ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া,গুলি, আটক ৫

  • আপডেট সময়: ০১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশব্যাপী বিএনপির ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধের প্রথমদিন সকালে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ মিছিল থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা নামক এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. আজাদ হোসেন খান, মানিকগঞ্জ পৌর সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু,পৌর বিএনপি নেতা আরিফ হোসেনসহ ৫জনকে পুলিশ আটক করেছে।

মানিকগঞ্জ থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন,বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে গেলে বাধা দেয়া হয়। এ সময় তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের দিন: প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া,গুলি, আটক ৫

আপডেট সময়: ০১:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩