ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সড়কে প্রাণ গেল দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

  • আপডেট সময়: ০৫:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ১৮৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদরের রাউতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ ভোর রাতে ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে র‍্যাবের গাড়ি। এ সময় র‍্যাবের গাড়ি এবং ওই পিকআপের সংঘর্ষে দুই র‍্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।

নিহতরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক ও আনিসুর রহমান এবং পিকআপ চালক মহিদুল।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। তখন আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য নিহত হন। আর তাদের গাড়ির চালক মারা যান। গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মাগুরায় সড়কে প্রাণ গেল দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের

আপডেট সময়: ০৫:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২