ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

  • আপডেট সময়: ০৩:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ২৪৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আবু সাঈদ মোল্যা (৫০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ মোল্যা বালিদিয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আবু সাঈদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। বড়রিয়ার ঘৌড় দৌড় মেলা দেখে বাড়ি ফিরছিলেন আবু সাঈদ।

এ সময় বালিদিয়া গ্রামের হিজলতলা এলাকা থেকে বালিদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত. নওশের শিকদারের ছেলে ইমরুল শিকদারের নেতৃত্বে কমপক্ষে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আবু সাঈদের উপর হামলা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রফিকুল আহসান জানান, মুমূর্ষু অবস্থায় আবু সাঈদ মোল্লাকে মাগুরা সদর হাসপাতালে আনার পরই তিনি মারা যান।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস আবু সাঈদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

আপডেট সময়: ০৩:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০